মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

করোনা আক্রান্ত রাজস্থলীতে রাঙ্গামাটি রিজিয়ন সেনা কমান্ডার

  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায়  করোনা প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আজ শনিবার সকাল ১১টায় রাজস্থলী বাজার ও বাঙালহালিয়া বাজার পরিদর্শন করেছেন রাঙ্গামাটি ৩০৫ পদাধিক ব্রিগেড এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান।

এসময় তিনি বলেন, করোনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নির্মূল করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সার্বক্ষণিক পর্যবেক্ষন করে জনসাধারনকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন।

সকলে যদি ঘরে থেকে স্বাস্থ্যবিধি ও সরকারের আদেশ মান্য করে চলে তাহলে করোনা থেকে মুক্ত হওয়া যাবে। তিনি বাজারের লোক সমাগম একেবারে শূন্যের কোঠায় দেখতে পেয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন, সংশ্লিষ্ট প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন ও বাজার কমিটিকে।

এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহমুদুর রহমান, বি এম, মেজর মোহাম্মদ মোস্তাফা কামাল,  রাজস্থলী সাব জোন কমান্ডার, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, ক্যাপ্টেন দেবাশীষ সরকার, ক্যাপ্টেন আজিজার রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমদ খান প্রমুখ।

পরে রিজিয়ন কমান্ডার বাঙালহালিয়া বাজার পরিদর্শন করে স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়ন পরিষদ ও বাজার ব্যবসায়ীদের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com