সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মান্দায় সিমেন্ট-আমবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় সিমেন্ট ও আমবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২ জুলাই) রাত আড়াইটার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দার সতিহাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে একজন হলেন- আম ব্যবসায়ী খলিল প্রামাণিক (৪০)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত নিয়াত আলীর ছেলে। অপর জনের নাম ও ঠিকানা জানা যায়নি।

পুলিশ ও আহতরা জানান, নওগাঁর সাপাহার থেকে ট্রাকে করে আম নিয়ে কুষ্টিয়ায় যাচ্ছিলেন খলিল প্রামাণিক। নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দার সতিহাট পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের সামনে সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে আমবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খলিল প্রামাণিক ও একই ট্রাকের চালকের সহযোগী মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ভাই নূর মোহাম্মদ বলেন, আমের মৌসুমে সাপাহার থেকে আম নিয়ে খলিল প্রামাণিক ব্যবসা করছিলেন। লকডাউনের কারণে রাতে ট্রাকে করে আম নিয়ে তিনি কুষ্টিয়া যাচ্ছিলেন।

মান্দার থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ বলেন, নিহত দুইজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com