শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

লকডাউনের ৩য় দিনে রাঙ্গামাটি শহরের রাস্তা ফাঁকা

  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সরকারের লকডাউন কার্যকর করতে তৃতীয় দিনে রাঙ্গামাটি জেলা প্রশাসনকে সহায়তা করতে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। এসময় তারা বিভিন্ন পয়েন্টে গাড়ি চেকপোষ্ট চেক করাসহ অকারণে যারা ঘোরাঘুরি করছে, তাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে।

শনিবার (৩ জুলাই) সাপ্তাহিক বাজার থাকায় সকাল থেকে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিষ্ট্রেটের একাধিক মোবাইল টিম শহরের বিভিন্ন অলি গলিতে কাজ করছে। রিকশাবিহীন রাঙ্গামাটি শহরে অটোরিক্সা বন্ধ থাকায় কার্যত সরকারের বিধি নিষেধ সফল ভাবে পালিত হচ্ছে।

রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর বেশ কয়েকটি মোবাইল টিম কাজ করতে দেখা গেছে। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি আগের তুলনায় অনেক কম।

এদিকে সাপ্তাহিক বাজার থাকায় সকাল থেকে মাঠে রয়েছে জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। তিনি রিজার্ভ বাজার, বনরুপা, তবলছড়িসহ শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করেন।

এসময় তিনি বাজারে যারা এসেছেন তাদের মাক্স ব্যবহারের অনুরোধ জানান এবং স্বাস্থ্যবিধি মেনে ও প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ প্রদান করেন।

আজ সাপ্তাহিক বাজার থাকায় লোকজন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করতে বের হলেও মোবাইল টিমের প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com