সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

লকডাউন কার্যকর করতে রাঙ্গামাটি পুলিশ সুপারের বিভিন্ন এলাকা পরিদর্শন

  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে চতুর্থ দিনের লকডাউন চলছে। লকডাউন কার্যকর করতে আজ রবিবার সকাল থেকে রাঙ্গামাটির বিভিন্ন সড়কে ও রাস্তায় রাঙ্গামাটি জেলা প্রশাসনকে সহায়তা করতে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের ৫টি মোবাইল টিমসহ শহরের ১০টি স্থানে পুলিশের
অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়া জনগনকে সচেতন করে তুলতে মাইকিং করছে ভ্রাম্যমাণ আদালত।
এদিকে সকালে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেনের নেতৃত্বে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামুলক অভিযান পরিচালিত হয়।
মীর মোদদাছছের হোসেন শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন।

যারা রাস্তায় ঘোরাঘুরি করছে তাদের ঘরে ফিরে যেতে নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার আরো বলেন রাঙ্গামাটি পৌর এলাকায় পুলিশের ১০টি টিম শহরের বিভিন্ন স্থানে করোনা সচেনতার জন্য কাজ করছে এবং আমাদের ১২টি থানায়
একাধিক টিম এলাকায় এলাকায় গিয়ে মানুষ যাতে ঘর থেকে বের না হয় এবং
স্বাস্থ্য বিধি মেনে চলে তার জন্য মাইকিং করছে।

যারা সরকারের আইন ও স্বাস্থ্য বিধি মেনে চলছে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। তাই সবার উচিৎ স্বাস্থ্য বিধি মেনে চলা তা হলে করোনা থেকে আমরা
রক্ষা পাবো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com