সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বালুবাহী ট্রাকচাপায় দুই ভাই নিহত

  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা সাত রাস্তার মোড় এলাকায় সোমবার (৫ জুলাই) দুপুরে বালু ভর্তি ট্রাকের চাপায় দুই ভাই নিহত হয়েছে।

নিহতরা হলো বেলকুচি পৌর এলাকার চালা বানিয়া পাড়া মহল্লার আব্দুস সামাদের দুই ছেলে রাব্বি (১৩) ও সাব্বির (১০)।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, বাড়ির অদূরে চালা সাত রাস্তার মোড় এলাকায় রাস্তার পাশে দুই ভাই দাঁড়িয়ে থাকাবস্থায় দুপুর ১২টার দিকে বালুভর্তি একটি ট্রাক তাদের চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্রাকটি জব্দ করা হয়েছে চালক ও হেলপার আহতাবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছেন ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com