সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পিআইবি’র প্রশিক্ষণ পেলেন রাঙামাটির সাংবাদিকরা

  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৪৬ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ দিলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

শনিবার (১০জুলাই) দিনব্যাপী অনলাইন জুমের মাধ্যমে  এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন, পিআইবি’র মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি জাফর ওয়াজেদ।

তিনি বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ সালে পাশ হয়, এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতিত্ব রয়েছে। তথ্য সংগ্রহের কাজে গণমাধ্যমকর্মীদের মাঠ পর্যায়ে থাকতেই হচ্ছে। তথ্য অধিকার আইন বিষয়ে সম্যক ধারণা থাকা প্রয়োজন এবং এই আইন প্রয়োগে সাংবাদিকদের আরো গুরুত্ব দিতে হবে।

অনলাইন প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. প্রদীপ কুমার পান্ডে।  কর্মশালায় পিআইবি’র জিলহাজ উদ্দিন নিপুন যুক্ত হন।

এসময় বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক রাঙামাটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com