সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় ট্রাকের চাপায় বাইকআরোহী এনজিও কর্মীর মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরবাইক আরোহী মেহেদী হাসান রিপন (৩০) নামে এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কে গোকুল ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি খায়রুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মেহেদী হাসান রিপন বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের বুজরুক মাঝিড়া মন্ডলপাড়া গ্রামের দুলাল মন্ডলের ছেলে।

তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে রাষ্ট বিজ্ঞানে মাস্টার্স পাশ করেন। এরপর তিনি বেসরকারি সংস্থা টিএমএসএস’এ নিরাপত্তা প্রহরীর সুপারভাইজার পদে যোগদান করেন। মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে মোটরবাইকে কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোকুল বন্দরে ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছেন। এ সময় নীলফামারীর ডোমার ছেড়ে আসা বালু বোঝাই ট্রাকের (কুষ্টিয়া-ট-১১-১৩৯৩) চালক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে মোটরবাইকে ধাক্কা দেয়। এতে রিপন মহাসড়কে ছিটকে পড়ে গেলে ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি খায়রুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত এনজিও কর্মী রিপনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com