সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকা ব্রিজের সন্নিকটে সোমবার সকালে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাবেয়া বেগম (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছে।

নিহত রাবেয়া নওগাঁ জেলার মান্দা উপজেলার কাঞ্চনপুর গ্রামের মোস্তফা কামালের স্ত্রী। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সকালে মোস্তফা কামাল পরিবারের সকলের সাথে ঈদ করতে স্ত্রী রাবেয়াকে নিয়ে মোটরসাইকেলে করে ঢাকা থেকে বাড়ি যাচ্ছিলেন।

সকাল সাড়ে ১০ টার দিকে উল্লেখিত স্থানে পৌঁছলে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই স্ত্রী রাবেয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বাড়ি থেকে স্বজনরা এসে লাশ নিয়ে গেছে বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com