বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের মাদ্রাসা পড়ুয়া দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জুলাই) বিকেলে আরাজি ডুমুরিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, ডুমুরিয়ার সদর ইউনিয়নের আরাজি ডুমুরিয়া গ্রামের মফিজুল শেখের ছেলে সাজিয়াড়া সামছুল উলুম মদ্রাসার ছাত্র মাহিম (১০) এবং সিরাজুল শেখের মেয়ে ও সাজিয়াড়া মহিলা মাদ্রাসার ছাত্রী তাহা (৭) বিকেলে বাড়ির পাশে মসজিদের পুকুরে গোসল যায়।
পরে পরিবারের লোকজন তাদের খোঁজা-খুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে। নিহত দুই শিশু আপন চাচাতো ভাই-বোন।