সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই ভায়রা ভাইয়ের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ভায়রা ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার রায়গঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদের একজন নাগেশ্বরী পৌরসভার ৩ নং ওয়ার্ডের আজিজুল ইসলামের ছেলে নয়ন মিয়া(৩০)।  অপরজন নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানিকুটি গ্রামের সইফুর রহমান এর ছেলে হামিদুল ইসলাম(২৯)। 

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে নিহত ওই দুই ভায়রা ভাই মোটরসাইকেলে ওইদিন সন্ধ্যায় রায়গঞ্জ মিনাবাজার এলাকায় তাদের শ্বশুরবাড়ি থেকে ঈদের দাওয়াত খেয়ে ফিরছিলো। পথিমধ্যে রায়গঞ্জ বালিকা বিদ্যালয়ের মোড় ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের সুপারি গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়ে তারা।

পরে পথচারীরা আহতদেরকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে নয়ন মিয়ার মৃত্যু ঘটে। গুরুতর আহত হামিদুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল রেফার করা হয়। পরে রাতে সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিদ হাসান জানান, হামিদুল ইসলামের অবস্থা গুরুতর থাকায় তাকে জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। শুনেছি সেখানে তার মৃত্যু হয়েছে।

নাগেশ্বরী থানার ওসি রবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com