সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় দুই ভাই নিহত

  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছে।

উপজেলার জলকার মোড় এলাকায় গতকাল শুক্রবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পত্নীতলা উপজেলার মহিমাপুর গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে অলিত চন্দ্র (৩২) ও সুভাষ চন্দ্র (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, অলিত চন্দ্র ও সুভাষ চন্দ্র গতকাল শুক্রবার রাতে মোটরসাইকেলে করে মধইলবাজার থেকে নজিপুর পৌরসভা এলাকায় আসছিলেন। পথে পত্নীতলা ইউনিয়নের জলকার মোড়ে একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অলিত চন্দ্র নিহত হয়।

পরে স্থানীয়রা অলিতের ছোট ভাই সুভাষ চন্দ্রকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। পরে রামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সুভাষের মৃত্যু হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ জানান লাশ দুটি উদ্ধারসহ ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে লাশগুলো পাঠানো হয়েছে । এ ব্যাপারে পত্নীতলা থানায় একটি মামলা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com