সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক কর্মচারী নিহত

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানার হরিণচড়া নামকস্থানে মটোরসাইকেল ও কাভার্ডভান সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ব্র্যাক কর্মচারী আব্দুল জাওয়াদ (২৬) নিহত হয়েছে।

আব্দুল জাওয়াদ রংপুরের কাউনিয়া উপজেলার নিগদারপা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহার আলী এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার দুপুরের দিকে ওই ব্র্যাক কর্মচারী মোটরসাইকেল নিয়ে উল্লেখিত স্থানে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভানের সংঘর্ষে সে গুরুতর আহত হয়।

পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সে মারা যায়। পুলিশ তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি শাহজাহার আলী উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com