সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহজাদপুরে নদীতে ডুবে এক শিক্ষার্থী নিখোঁজ

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির ফাহিম হোসেন অনিক (২২) নামের এক শিক্ষার্থী সিরাজগঞ্জের শাহজাদপুরে মামার বাড়িতে বেড়াতে এসে বড়াল নদীতে ডুবে নিখোঁজ হয়েছে।

সে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের আকরাম হোসেনের ছেলে ও ড্যাফোডিল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ২য় বর্ষের ছাত্র।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়ারপুর মহল্লায় মামার বাড়িতে বেড়াতে আসে ফাহিম।

শুক্রবার দুপুরের দিকে মামার বাড়ি থেকে ২টি মোটর সাইকেলযোগে ৪ বন্ধু একই এলাকার বড়াল নদীর রাউতারা সুইচগেটে গোসল করতে নামে। এ সময় ৩ বন্ধু গোসল করে তীরে উঠলেও ফাহিম পানির স্রোতে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন বহু খোঁজাখুজি করে তার সন্ধান এখনও পায়নি।

তবে তার মামা আতাউর রহমান বলেন, রাজশাহী থেকে ডুবুরি দল আসার পর উদ্ধার অভিযান চালানো হবে।

এদিকে এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় বৃহস্পতিবার বিকেলে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র রেজাউল করিমকে ওই এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে সন্ধান না মেলায় শক্রবার বিকেলে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে রাজশাহী থেকে আসা ডুবুরি দল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com