মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

রাঙ্গামাটিতে সেনা অভিযানে অস্ত্র গুলিসহ ৪ সন্ত্রাসী আটক

  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি সদর জোন সেনাবাহিনীর বিশেষ অভিযান অস্ত্র, গুলি ও সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, সুরেন চাকমা, অসিং চাকমা, অনিল চাকমা, সাইমন চাকমা।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৭৭ রাউন্ড এ্যামুনিশন, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি সেট, একটি সোলার চার্জার, চাঁদা সংগ্রহের রশিদ বই, ৪টি মোবাইল সেট, ১টি হাত ঘড়ি, ১টি ভূয়া আইডি কার্ড, রাষ্ট্র বিরাধী শ্লোগান সম্বলিত ব্যানার, নগদ ৬৩ হাজার ৫৯২ টাকা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল এবং তারা ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র শাখার সক্রিয় সদস্য বলে জানা যায়।

শনিবার (৩১ জুলাই) সকালে রাঙ্গামাটি সদর জোনে আসামীদের নিয়ে এসে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। বিবৃতিতে জানানো হয়, শনিবার (৩১ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পার্বত্য অঞ্চলের সশস্ত্র চাঁদাবাজদের গ্রেফতারের জন্য রাঙ্গামাটি রিজিয়ন সদর জোন কর্তৃক বরকল উপজেলার দূর্গম ছোট কাট্টলী এলাকার গভীর জঙ্গলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বরকল থানায় হস্তান্তর করা হবে।

রাঙ্গামাটি সদর জোনের অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে অভিযান চালিয়ে ইউপিডিএফ (মুল) দলের সন্ত্রাসীদের আটক করা হয়েছে। তিনি বলেন, এটি পার্বত্য চট্টগ্রামের অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই সকল সশস্ত্র সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারের ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হবে বলে তিনি আশা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com