মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর দোগাছী গ্রামে আজ সোমবার সন্ধ্যায় ষ্টীলের আলমারি বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- ওই গ্রামের মো: মোকলেছুর রহমানের মেয়ে মোছা: মুন্নী খাতুন (১৪) ও ছেলে আবু তালহা (৫)।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা এ তথ্য নিশ্চিত করে জানান, মোকলেছুর রহমানের ঘরে স্টিলের তৈরি আলমারির কোন স্থানে বিদ্যুতের তার লেগে বিদ্যুতায়িত হয়েছিল। বিষয়টি বাড়ির কেউ টের পায়নি।

এ অবস্থায় মোকলেছুর রহমানের শিশু সন্তান আবু তালহা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই আলমারিতে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মেয়ে মুন্নী খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় পরিবারের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com