সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক ও সেনা পিকআপের সংঘর্ষে ২ সেনা সদস্য নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় ট্রাক ও সেনাবাহিনীর পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই সেনা সদস্য নিহত ও ৪ জন আহত হয়েছে।

নিহত সেনাসদস্যরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নওদাশালুয়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে কর্পোরাল মেহেদী (৩৬) ও রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামের শ্যামল দত্তের ছেলে সৈনিক দীপঙ্কর দত্ত (২১)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধু সেতু সেনানিবাসের আর-ই ১১ ব্যাটালিয়ানের ৭ সেনা সদস্য টহল পিকআপভ্যানে নলকা থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যাওয়ার পথে গতকাল সন্ধ্যা ৭টার দিকে উত্তরবঙ্গগামী সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখী সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত ও ৫ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নেয়ার পর আরো এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

আহতরা হলেন, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বীরকান্দি গ্রামের শাহানুদ্দিনের ছেলে সৈনিক মাইনুল (২১), বগুড়া জেলার বেলকুচি এলাকার আব্দুল মজিদের ছেলে ল্যান্স কর্পোরাল ইমরান (৩০), সার্জেন্ট ফিরোজ (৩৫) ও সৈনিক মেহবুব (২৪)।

এদের মধ্যে সার্জেন্ট ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত সিমেন্ট বোঝাই ট্রাক এবং সেনাবাহিনীর পিকআপভ্যানটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা হেফাজতে রাখা হয়েছে।

ট্রাকের হেলপার ও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com