বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: ২০০৫ সালের ১৭ আগষ্ট বিএনপি-জামাতের যোগসাজশে জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠী জেএমবি কর্তৃক দেশের ৬৩টি জেলায় ৫শতাধিক স্থানে ঘৃণ্য ও নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ।
আজ মঙ্গলবার (১৭ আগষ্ট) সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
এসময় কালো পতাকা উত্তোলন, নীরবতা পালন ও আলোচনা সভা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
কালো পতাকা প্রদর্শন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, ছাত্রলীগের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার সুজন, সহসভাপতি কলিম উদ্দিন, শিমুল দাশ, হাবিবুর রহমান সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন রিমন বাবু, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক অনুমং চৌধুরী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিএনপি ও জামায়াতের আশ্রয়ে সেদিন সিরিজ বোমার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিলো। তারা সারাদেশে একযোগে বোমা হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা এদেশের ভালো চায় না।
আর বর্তমানে মাননীয় শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমনে কঠোর ভূমিকা পালন করছে আওয়ামী লীগ সরকার।বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জনগণ নির্বিঘ্নে জীবন যাপন করছে।
তাই হামলাকারী পলাতক জঙ্গিদের ও এই হামলায মদদ প্রদানকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা।