মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

উল্লাপাড়ায় ট্রাকচাপায় ৩ জন নিহত

  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় বুধবার ভোরে ট্রাকচাপায় ব্যাটারি চালিত রিক্সাভ্যানের চালকসহ ৩ জন নিহত হয়েছে।

নিহতরা হলো- সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের মৃত ফুলচাঁদের ছেলে হায়দার আলী (৫৫), একই গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে ভ্যানচালক খোদা বক্স (৩৫) ও কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের শাহাদৎ হোসেন (৫০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দুইজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি রিক্সাভ্যান পাঁচলিয়া বাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিল। এ সময় রাজশাহীগামী রড-বোঝাই একটি ট্রাক রিক্সাভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। তবে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক ট্রাকটিকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com