মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

খুলনায় বিদ্যুৎ স্পৃষ্টে একসঙ্গে স্বামী-স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক সঙ্গে স্বামী-স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়স্থ ৪৮নং সার্কুলার রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন। তবে, পারিবারিক আবেদনের প্রেক্ষিতে পোষ্টমর্টেম ছাড়াই লাশ দেয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি। 

নিহতরা হচ্ছে স্বামী খান মোহাম্মদ শাওন (৩৫) ও তার স্ত্রী জান্নাত বেগম (২৬)। নিহত শাওন সেন্টারিং মিস্ত্রি ছিলেন। তিনি একই এলাকার শাহাদাত আলী খান সড়কের বাসিন্দা খান মোহাম্মদ মহসিনের পুত্র। তাদের ৪ বছরের একটি কন্যা রয়েছে। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শাওন তার পরিবার নিয়ে মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়স্থ ৪৮নং সার্কুলার রোড এলাকার এমডি নাসির উদ্দিনের বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন।

বৃহস্পতিবার ঘটনার সময় তাদের হাতে ৩/৪ হাত লম্বা একটি লোহার রড দেখা যায়। যেটি ওই বাড়ির বারান্দা ঘেষে যাওয়া বিদ্যুতের ১১ হাজার কেভি লাইনে লেগে যায়। তাতেই স্পৃষ্ঠ হয়ে মারা যান স্বামী-স্ত্রী। 

বাড়ির মালিক এমডি নাসির উদ্দিন বলেন, গত ৪ মাস আগে শাওন মাসিক ৩ হাজার ৮শ’ টাকা ভাড়ায় তার বাড়ির তৃতীয় তলায় ওঠেন। বৃহস্পতিবার পারিবারিক কোন্দলে হয়তো রড নিয়ে স্বামী-স্ত্রী একে অপরকে আঘাত করতে গিয়েছিল। আর সেই রড বিদ্যুতের তারে স্পৃষ্ঠ হওয়ায় তারা মারা যান। খবর পেয়ে তিনি ছাদে উঠে অন্য একটি লাঠি দিয়ে তার থেকে রডটি সরিয়ে দিলে তারা পড়ে যান। 

একই ধরণের তথ্য দেন ফায়ার সার্ভিস খুলনার টুটপাড়া স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. নজরুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেছেন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com