মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে অটোরিক্সা ও ট্রাক্টরের মুখোমুখি  সংঘর্ষে একজন কলেজ ছাত্রসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন। 

আজ রবিবার সকালে কুড়িগ্রাম ধরলা ব্রিজের উত্তর প্রান্তে কুড়ারপাড় (কল্লাকাটা) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, সকাল ১০টায় নাগেশ্বরী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিক্সা কুড়িগ্রামের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে হাবিবুল্লাহ (২২) ও রাবেয়া খাতুন (৬২) নামে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুর আলী (৫৫) নামে আরো এক যাত্রী। আহত ৩ জনের মধ্যে গুরুতর আহত নাগেশ্বরী উপজেলার বালাসীপাড়ার আইউব আলীর পূত্র নুর মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও সদর উপজেলার ভোগডাঙ্গা গ্রামের করিম উদ্দিনের পূত্র আহত অটো রিক্সাচালক ইমান আলী ও একই উপজেলার বেলগাছা ইউনিয়নের খলিলগঞ্জ এলাকার শহিদুল ইসলামের পূত্র অটোযাত্রী হাবিবুর রহমান কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

তিনি আরো জানান, নিহত কলেজ ছাত্র হাবিবুল্লাহ নাগেশ্বরী উপজেলার কাচারী পয়রাডাঙ্গা গ্রামের মাসুদুর রহমান বাবলুর ছেলে।

রাবেয়া খাতুন ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের ভাঙামোড় গ্রামের মৃত: মুক্তিযোদ্ধা এনামুল হকের স্ত্রী ও নুর আলী সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের নজর উদ্দিনের পূত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর হাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: পুলক কুমার সরকার জানান, ঘটনাস্থলে ২ জন এবং জেনারেল হাসপাতালে আরো একজন মারা যায়। এছাড়াও একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com