সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মানিকগঞ্জে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী ব্র্যাক কর্মকর্তা নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী ব্র্যাক কর্মকর্তা জগদীশ রায় (৩৬) মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জগদীশ রায় দিনাজপুরের খানসামা উপজেলার যোখিরগোপা এলাকার ছত্র মোহন রায়ের ছেলে ও ঘিওর উপজেলার বানিয়াজুরী বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের শাখার সহকারি ব্যবস্থাপক ছিলেন।

গোড়লা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম জানান, জরুরী কাজের দুপুরে মোটরসাইকেলযোগে মানিকগঞ্জ শহরে যাচ্ছিলেন জগদীশ রায় । ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলা পরিষদের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পরিবহন তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com