বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী সৌরভ হাজরা (২৯) ও শুভ সাহা (২৬) নামের ২ যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে মহানগরীর সোনাডাঙ্গা এলাকার আলীর ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মহানগরীর সিমেন্ট্রি রোডের মুরিপট্টি এলাকায় তাদের বাসা। ওই এলাকার গৌতম হাজরার ছেলে সৌরভ হাজরা। শুভর বাড়ি চট্টগ্রাম। তিনি তার বড় চাচার মিল্টন সাহার কাছে থেকে অনিমা জুয়েলার্সে কাজ করে।
তবে শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে ১০ টা ৪৫ মিনিটে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. মমতাজুল হক জানান সৌরভ ও শুভ দুইজন গল্লামারী থেকে সোনাডাঙ্গার দিকে এম এ বারি সড়ক হয়ে উল্টো পথে আসছিলো।
মোটরসাইকেল দ্রুত গতিতে থাকায় আলী ক্লাব সংলগ্ন রাস্তার মাঝের স্প্রিড ব্রেকারের ধাক্কা খেয়ে পড়ে যায়। পরে টহল পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তারা মারা যান। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।