মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

নওগাঁর আত্রাই নদীতে গোসলে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ

  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ হয়েছে।

আজ রোববার বিকেলে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় ঘটনাটি ঘটে। তারা হলেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার পারভেজ হোসেন (২২) এবং মিনি আক্তার সোমা (১৮)।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ জানান, গতকাল শনিবার  উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মামাতো বোনের বাড়িতে বেড়াতে আসে ওই স্বামী-স্ত্রী। আজ বিকেলে নদীর পানিতে গোসল করতে নামলে তারা দুজনেই নিখোঁজ হোন। এরপর পরিবারের লোকজন পুলিশ কে খবর দেয়।

পরে স্থানীয় ফায়ার সার্ভিস এবং পুলিশ উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি ডুবুরি দলকেও খবর দেয়া হয়েছে।

ওসি আরও জানান, নিখোঁজ গৃহবধূ মিনি আক্তার সোমা অন্তঃসত্ত্বা ছিলেন বলে তাদের পরিবার আমাদের জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com