বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড় এলাকায় আজ বুধবার সকালে ট্রাকচাপায় ব্যাটারি চালিত অটোভ্যানের চালকসহ ২জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
নিহতরা হলো- উপজেলার শ্রীকোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল (২৫) ও একই গ্রামের মোবারক আলীর ছেলে ভ্যান চালক ফরজ আলী (৪৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীকোলা মোড় এলাকায় ব্যাটারি চালিত একটি অটোভ্যান মহাসড়ক পার হচ্ছিলো। এ সময় পাবনাগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
ফলে ঘটনাস্থলেই ওই ২ জন মারা গেছে। স্থানীয়রা আহত ৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।