মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই নারী যাত্রী নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছে। এ সময় আরো চারজন আহত হয়েছে।

আজ শুক্রবার সকালে শহরতলির ঝোপগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি সেলিম রেজা এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, হতাহতরা একই পরিবারের।

নিহতরা হলেন বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের নামাবালা গ্রামের আবদুর রফিকের স্ত্রী আনোয়ারা বেগম আনো (৪৫) ও একই গ্রামের আজাহার আলীর স্ত্রী হামিদুন বেগম (৫৫)।

আহত অটো রিকশা চালক রোকন (৩৫), যাত্রী রাখি মনি (১৩), জুঁই (১৬), আজাহার আলী (৬০) ও আবদুর রফিককে (৫০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একই পরিবারের ছয় সদস্য শুক্রবার সকালে জয়পুরহাটের আক্কেলপুরে আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। তারা ব্যাটারি চালিত একটি অটোরিকশায় শহরতলির চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে রওনা দেন। অটোরিকশা চারমাথার কাছে ঝোপগাড়ি এলাকায় পৌঁছলে ঢাকা থেকে রংপুরগামী একটি অজ্ঞাত বাস সামনে থেকে ধাক্কা দেয়। এতে

অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। বাসটি পালিয়ে গেলে স্থানীয়রা আহত ছয়জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এবং টিএমএসএস হাসপাতাল ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করেন।

পরে শজিমেক হাসপাতালে আনোয়ারা বেগম আনো ও টিএমএসএস হাসপাতালে হামিদুন বেগম মারা যান।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির এসআই রহিম উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে পালিয়ে গেছে। ঘাতক বাসটি শনাক্ত ও চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। দুগিজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com