সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় বাসের ধাক্কায় সেনা সদস্য নিহত

  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় শামীম হোসেন (৩৩) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে ।

শনিবার রাতে উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় এমপি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনায় তার ছেলে রেদওয়ান হোসেন (৭) আহত হয়েছে।

সেনা সদস্য শামীম হোসেন বাইসাইকেলে ছেলেকে নিয়ে মহাসড়কের এপাড় থেকে ওপারে যাচ্ছিলেন। বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নান্নু খান এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শামীম হোসেন মাঝিড়া সেনানিবাসে সেনা গোয়েন্দা সংস্থা এফআইইউতে সৈনিক পদে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে মাঝিড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। শনিবার রাত ৮টার দিকে তিনি বাইসাইকেলে ছেলেকে নিয়ে মহাসড়ক পার হবার চেষ্টা করছিলেন। এ সময় নওগাঁ ছেড়ে আসা চট্টগ্রামগামী চাঁদনী ট্রাভেলসের একটি বাসের (ঢাকা-মেট্রো-ব-১৪-৬৫৬৩) চালক বাইসাইকেলে ধাক্কা দেয়।

এতে বাইসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে সৈনিক শামীম ও ছেলে রেদওয়ান আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে শামীম মারা যান।

দুর্ঘটনার পরপরই সেনা সদস্যরা বাসটি জব্দ এবং এর চালক আজাদ মোস্তাফা (৪০) ও সুপারভাইজার আমিনুল ইসলামকে (৩৮) আটক করে পুলিশে দিয়েছেন। এ ব্যাপারে শাজাহানপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইন্সপেক্টর (তদন্ত) নান্নু খান জানান, মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com