মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়ার একদিন পর অমর চাকমার লাশ উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে ১৭ ঘন্টা পর কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির নৌ ডুবুরি দলের সদস্যরা সোমবার সকাল ৯ টার সময় কাপ্তাই লেকের ভাইবোন ছড়ার কিছুটা দূরবর্তী এলাকায় সাবেক ইউপি সদস্য অমর চাকমার লাশ উদ্ধার করা হয়েছে।

কাপ্তাই থানা পুলিশ এর সদস্যরা নৌ ডুবুরি দলকে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।

রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের দূর্গম ১ নং ওয়ার্ডের ভাইবোনছড়া এলাকায় নৌকা থেকে কাপ্তাই হ্রদে পড়ে ঐ এলাকার সাবেক ইউপি সদস্য অমর চাকমা (৫৫) নিখোঁজ হন।

ঐ ওয়ার্ডের ইউপি সদস্য বাদল চাকমা জানান, নিখোঁজের পর এলাকাবাসী পানিতে তল্লাশি চালিয়ে ঐ ব্যক্তির কোন সন্ধান পায়নি। সোমবার সকাল ৯টার দিকে কাপ্তাই নৌ ঘাঁটির নৌ ডুবুরি দল যে এলাকায় সাবেক ইউপি সদস্য অমর চাকমার পানিতে পড়ে যায়, তাঁর কিছুটা দূরে নিখোঁজ অমর চাকমার লাশ উদ্ধার করে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, নৌ বাহিনী ডুবুর দলের সহায়তায় পুলিশ সদস্যরা অমর চাকমার লাশ উদ্ধার করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com