বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

বগুড়ায় বিয়ের প্রলোভনে গৃহবধুকে ব্লাকমেইলের অভিযোগে যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিয়ের প্রলোভনে এক গৃহবধুর নগ্ন ভিডিও হাতিয়ে নিয়ে তাকে ব্লাকমেইল করার অভিযোগে মাহমুদ মুন্না (২৫) নামে এক বখাটেকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি পুলিশের একটি দল রোববার রাতে তাকে শেরপুর উপজেলার বাজার এলাকা থেকে গ্রেফতার করে। তার কাছে একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড ও একটি এসডি কার্ড পাওয়া গেছে।

সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে ওই গৃহবধু তার বিরুদ্ধে শেরপুর থানায় মামলা করে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফয়সাল মাহমুদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, বখাটে মাহমুদ মুন্না বগুড়ার শেরপুর উপজেলার পূণ্যতলা শ্রীরামপুর গ্রামের জমশের আলীর ছেলে। ওই গৃহবধুকে একটি মোবাইল টেলিকমের দোকানে দেখলে তার পছন্দ হয়। এরপর ফেসবুক আইডি সংগ্রহ করে বন্ধুত্ব স্থাপন করেন। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

কিছুদিন পর বিয়ের প্রলোভনে নগ্ন স্থির ও ভিডিও ছবি দাবি করে। এতে গৃহবধু রাজি না হলে তাদের মধ্যে মনোমালিন্য ঘটে। পরবর্তীতে আবারো বিয়ের প্রলোভনে ভিডিও কলে নগ্ন অবস্থায় আসার অনুরোধ করে। গৃহবধু রাজি হয়ে অর্ধ নগ্ন অবস্থায় ভিডিও কলে আসলে বখাটে প্রতারক মাহমুদ মুন্না অসৎ উদ্দেশ্যে ভিডিও এবং স্টিল ছবি সংগ্রহ করে। তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে মুন্না ১৮ সেপ্টেম্বর বেলা ১১.৫৩ মিনিটে পূর্বের ভিডিও ছবি ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠিয়ে কুপ্রস্তাব দেয়।

অন্যথায় ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হুমকি দেয়া হয়। বাধ্য হয়ে গৃহবধু বগুড়া ডিবি পুলিশের সাইবার টিমের কাছে অভিযোগ করে। এছাড়া শেরপুর থানায় মুন্নার বিরুদ্ধে মামলা করে।

সাইবার পুলিশের একটি টিম রোববার রাতে গোপনে খবর পেয়ে শেরপুর বাজার এলাকা থেকে মুন্নাকে গ্রেফতার করে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফয়সাল মাহমুদ জানান, গ্রেফতার মাহমুদ মুন্নার মোবাইল ফোন বিশ্লেষণে একাধিক মেয়ের কাছ থেকে কৌশলে নগ্ন ছবি সংগ্রহের প্রমাণ পাওয়া গেছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com