মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

সাজেকে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পুলিশ সদস্যসহ ১২ জন আহত

  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে পর্যটকবাহী গাড়ি পাহাড়ি খাদে পড়ে গিয়ে একজন গর্ভবর্তী নারী ও পুলিশ সদস্যসহ ১২ জন আহত হয়েছে।

আজ বুধবার বিকেলে উপজেলার সাজেক ইউনিয়নে হাউজপাড়া ডাবআদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাজশাহী থেকে ১২ জনের একটি পর্যটক দল মিজানুর রহমানের নেতৃত্বে গাড়ি যোগে কক্সবাজার ভ্রমণ শেষ করে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে প্রবেশে করার সময় হাউজপাড়া ডাবআদম এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আনুমানিক ৫০ফিট পাহাড়ি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে গাড়িতে থাকা পর্যটক দলের সদস্যরা আহত হন। 

গাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য ও একজন গর্ভবতী নারী  এবং একজন শিশু গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে আহতদের পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে পাশ্ববর্তী জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।

সাজেক মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এর মধ্যে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্য, একজন গর্ভবতী নারী ও একজন শিশু রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com