সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নানিয়ারচরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির নানিয়ারচরের ক্যাংগালছড়ি এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ছলা প্রু মার্মা নিহত হয়েছে।

গত মধ্যরাতে রাঙ্গামাটির নানিয়ারচরের (খাগড়াছড়ি-রাঙ্গামাটি) সড়কের মাটিরাঙ্গা থেকে রাঙ্গামাটি আসার পথে উচ্চ ক্যাংগালছড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মালবিহীন ট্রাক (ঢাকা মেট্র ট ১১-২৮৪২) ও নানিয়ারচর থেকে খাগড়াছড়ি উদ্দেশ্যে যাওয়ার পথে অনটেস্ট মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ছলা প্রু মার্মা নিহত হন।

এসময় তার সাথে থাকা আরো একজন আহত হয়। ট্রাকসহ চালককে আটক করে পুলিশ। নিহত ব্যক্তি খাগড়াছড়ির গুইমারা থানার চাইলা প্রু মার্মার ছেলে। আহত ব্যক্তি বর্তমানে রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ: সাব্বির রহমান জানান, দুর্ঘটনায় মৃত ছলা প্রু মার্মার লাশ ময়না তদন্তের জন্য রাঙ্গামাটিতে পাঠানো হয়েছে এবং মোটরসাইকেল, ট্রাক ও ট্রাক চালককে আটক করা হয়েছে। এব্যাপারে নানিয়ারচর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com