মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ঘরের চালের উপরে জমা থাকা শুকনো পাতা পরিস্কার করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু ঘটেছে।

নিহত মিস্ত্রির নাম মোকছেদ আলী (৫২)। তিনি রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে নিহত মোকছেদ আলী তার বসত ঘরের চালের উপর গাছ থেকে পড়ে থাকা জমা হওয়া শুকনো পাতা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছিলেন। এক পর্যায়ে তিনি অসাবধানতাবশত চালের উপরে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে পড়েন।

পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেন।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ব্যাপারে রাজারহাট থানার ওসি তদন্ত পবিত্র কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com