মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

বগুড়ায় ট্রাক চাপায় হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্র নিহত

  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ট্রাকের চাপায় মোহাম্মদ লিমন (২২) নামে এক কলেজ ছাত্র মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে উপজেলার সেনানিবাস এলাকার বি-ব্লক ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মোহাম্মদ লিমন বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামে পুলিশের সাব-ইন্সপেক্টর মোহাম্মদ নুরুজ্জামানের ছেলে।

লিমন ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। মঙ্গলবার রাত ৮টার দিকে লিমন মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। তিনি বি-ব্লক ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে পৌঁছলে বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী অজ্ঞাত একটি পণ্যবাহী ট্রাকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে লিমন মারা যান।

হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের শেরপুর ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর একেএম বানিউল আনাম জানান, দুর্ঘটনার খবর তাদের কেউ দেয়নি। রাত ১টার দিকে খবর পেয়ে নিহতের বাড়িতে গিয়ে দেখেন জানাজা চলছে। তিনি আরো জানান, ঘাতক ট্রাক শনাক্ত ও এর চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com