মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

বগুড়ায় বিদ্যুৎস্পর্শে চাচা ভাতিজাসহ তিনজনের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পর্শে চাচা-ভাতিজাসহ তিনজন মারা গেছেন। এ সময় তাদের বাঁচাতে গিয়ে আরো তিনজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে এ ঘটনা ঘটে।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বাড়ির উঠানে কাপড় শুকানোর জন্য টানানো জিআই তার বিদ্যুৎতায়িত হয়েছিল। এর সংস্পর্শে এলে তিনজন মারা যান।

মৃতরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামের মৃত বিরজু মাহাতোর ছেলে ক্ষিতিশ মাহাতো গদু (৫০), তার ভাতিজা একই গ্রামের মৃত বিমল চন্দ্র ভুঁইয়ার ছেলে পলাশ চন্দ্র ভুঁইয়া (৩৮) ও প্রতিবেশি চাঁদ চন্দ্র মাহাতোর ছেলে ক্ষিতিশ চন্দ্র মাহাতো (৩০)।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে ক্ষিতিশ মাহাতো গদু নিজের বাড়িতে উঠান পরিস্কার করছিলেন। উঠানে কাপড় শুকানোর জন্য জিআই তার টানানো ছিল। ওই তারটি পাশেই চুরকাটা দূর্গা মন্দির পূজা মন্ডপে নেওয়া বিদ্যুৎ লাইনের সাথে সংযুক্ত হয়ে যায়। উঠান পরিস্কার করার এক পর্যায়ে তিনি ওই তারে থাকা বিদ্যুতের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হন।

তার চিৎকারে ভাতিজা পলাশ চন্দ্র ভুঁইয়া, ছেলে রুবেল মাহাতো ও প্রতিবেশি ক্ষিতিশ চন্দ্রসহ ছয়জন সেখানে ছুটে আসেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে তারা সকলে আহত হন। প্রতিবেশিরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পথিমধ্যে ক্ষিতিশ মাহাতো গদু, পলাশ চন্দ্র ও ক্ষিতিশ চন্দ্র মারা যান। চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে রুবেল রুবেল মাহাতোকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পশে মৃত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com