বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

যমুনা নদীর খালে গোসলে গিয়ে মেডিকেল কলেজ ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর খালে গোসল করতে নেমে ডুবে গিয়ে মোছাব্বির হোসেন ফাহিম (২২) নামে রাজশাহী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মারা গেছেন।

শনিবার সকালে উপজেলার দীঘলকান্দি প্রেম যমুনা ঘাটের পাশে খালে এ ঘটনা ঘটে। সারিয়াকান্দি সদর ইউনিয়নের মেম্বর মনিরুজ্জামান বাবু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে মেম্বর মনিরুজ্জামান বাবু ও অন্যরা জানান, মোছাব্বির হোসেন ফাহিম বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের ফজলুল করিমের ছেলে। তিনি রাজশাহী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

ফাহিম ও তার খালোতা ভাই বুয়েটের শিক্ষার্থী বগুড়ার মাঝিড়ার বাসিন্দা মোহায়মেনিন গত শুক্রবার সারিয়াকান্দির দীঘলকান্দি গ্রামে নানা আমজাদ হোসেন মন্ডলের বাড়িতে বেড়াতে যান। ফাহিম ও মোহায়মেনিন শনিবার সকাল ৮টার দিকে নানা বাড়ির কাছে প্রেম যমুনা ঘাটের পাশে খালে যান।

ফাহিম গোসল করতে খালে নামে ও মোহায়মেনিন পাড়ে বসেছিলেন। গোসলের এক পর্যায়ে ফাহিম খালে ডুবে যান। খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে যান। এর আগেই স্থানীয়রা অচেতন অবস্থায় ফাহিমকে খাল থেকে তুলে আনেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে পারেননি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com