মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে ১২টি দোকান ভস্মীভূত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈদ‍্যূতিক শট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ১২ টি দোকান, আসবাপত্র, ইলেকট্রনিক জিনিসপত্রসহ অন‍্যান‍্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ধারণা করা হচ্ছে ৪০ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় ইট ভাটা সংলগ্ন বাজারে।

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের কুড়ার পাড় এলাকার ইটভাটা বাজারে রাত আনুমানিক একটার দিকে একটি চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মূহুর্তের মধ‍্যেই সেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকান ঘরগুলোয় ছড়িয়ে পড়ে।

পরে এলাকাবাসী আগুন দেখতে পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনা স্থলে পৌঁছনোর আগেই সেখানে থাকা ১২ টি দোকান ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা এসে একটি দোকানের একাংশ রক্ষা করতে সক্ষম হন এবং আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে ৪০ লক্ষাধিক টাকার বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা করছেন তারা।

ক্ষতিগ্রস্ত দোকানী আকতার আলী ও আলমগীর হোসেন বলেন, আমাদের দোকানের ভিতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত চা’য়ের দোকানদার আব্দুস সামাদ বলেন, ভূরুঙ্গামারীতে ফায়ার স্টেশন না থাকার কারণে বিভিন্ন সময়ে অগ্নিকান্ডে ব‍্যাপক ক্ষতি হচ্ছে। আমরা দ্রুত ফায়ার সার্ভিস স্টেশনের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার ইমন মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই বাজারটির সবগুলো দোকান পুড়ে গেছে। আমরা পৌঁছে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণভাবে নেভাতে সক্ষম হই।

তবে অগ্নিকাণ্ডের শিকার একটি দোকানের একাংশ রক্ষা করতে পেরেছি। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি বৈদ‍্যূতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে। 

এব্যাপারে ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার দেব শর্মা বলেন, আমি আজ সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান ঘর গুলি পরিদর্শন করেছি। দোকানগুলিতে থাকা দামি আসবাবপত্র, ইলেকট্রনিক জিনিসপত্রসহ মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। আপাতত ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তার আশ্বাস দিয়েছি।

 তারা নির্ধারিত ফরমে আবেদন করলে পরবর্তীতে বরাদ্দ আসলে সহায়তা দেয়া হবে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com