বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

সিরাজগঞ্জে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২২৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ থানার মহিষলুটি নামকস্থানে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। হতভাগ্য এ তিন জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এ ঘটনায় আরো এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বনপাড়া থেকে একটি মোটরসাইকেলে ৪ আরোহী হাটিকুমরুলের দিকে যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উল্লেখিত স্থানে গ্যাসবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয় এবং এক আরোহী আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

তাদের পরিচয় জানার জন্য চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com