মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

নানিয়ারচরে যাত্রবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গমাটির নানিয়ারচর উপজেলায় দু’টি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নানিয়ারচর সদর ইউনিয়নের বেতছড়ি এলাকার রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রাঙ্গামাটি থেকে একটি যাত্রীবাহি বাস (রাঙ্গামাটি-জ- ০৫০০০৩) খাগড়াছড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় নানিয়ারচর ইউনিয়নের বেতছড়ি এলাকার রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কে অপরদিক থেকে আসা একটি যাত্রীবাহি বাস (চট্টমেট্রো-জ-০৫০০৪৬) মুখোমুখি সংঘর্ষে বাসের চালকসহ ছয়জন আহত হয়েছেন।

আহতরা সকলে নানিয়ারচর উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে স্ব-স্ব গন্তব্যে যাত্রা করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও ঠিকানা জানা যায়নি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, নানিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী রহমান তিন্নীসহ উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষ।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার বলেন, তেমন বড় কোন ঘটনা ঘটেনি। আহতরা উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাস দু’টির ক্ষতি হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com