বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

বগুড়ার শিবগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে বাড়ি, দোকান, মাদ্রাসা পুড়ে গেছে

  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৪৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে কয়েকটি দোকান, বাড়ি ও মাদ্রাসা পুড়ে গেছে।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার মোকামতলা-সোনাতলা সড়কে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে তাদের অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা বলছেন, পাশে জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হালিম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র ঘটে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ২টার দিকে শিবগঞ্জের মোকামতলায় সোনাতলা সড়কে ফ্রেন্ডস ট্রেডার্স নামে একটি জ্বালানী তেল ও গ্যাসের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আশপাশের বাড়ি ও দোকানে ছড়িয়ে পড়ে।

আগুনে মানিক মিয়ার খুচরা যন্ত্রাংশের দোকান ও দোকানে থাকা আটটি মোটর সাইকেল, মিঠু মিয়ার লেপ-তোশক ও মুদি দোকান, রাসেল ডাক্তারের বাড়ি, ফ্রেন্ডস ট্রেডার্সের ডিজেল-পেট্টল ও গ্যাসের দোকান এবং অমিত সাহার তেল-পেট্টল ও গ্যাসের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এ সময় দোকানের পেছনে অবস্থিত একটি অনাবাসিক মহিলা মাদরাসা আগুনে ভস্মিভূত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানের ভিতরে থাকা সকল পণ্য ও নগদ টাকা পুড়ে গেছে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তারা কিছুই বের করতে পারেননি। আগুনে তাদের অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হালিম জানান, আগুনের খবর পেয়ে প্রথমে শিবগঞ্জ ও পরে সোনাতলা, বগুড়া সদর ও কাহালু স্টেশন থেকে চারটি ইউনিট এসে দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

তিনি জানান, আগুন নেভাতে গিয়ে রুহুল আমিন নামে এক ফায়ার ফাইটার আহত হন। তার ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। হিসাব ছাড়া ক্ষয়ক্ষতির তথ্য দেওয়া সম্ভব নয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com