সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দলীয় সিদ্ধান্তের বাইরে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ

গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে পররাষ্ট্র মন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৬৭ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস  গাজীপুর প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপ বাংলাদেশের পাশে আছে । এই ইস্যুতে আমরা এবং তারা সব ফোরামে এক অভিন্ন। বাংলাদেশে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এসেছেন। আমাদের প্রধানমন্ত্রী মালদ্বীপ গেলে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অনেকগুলো চুক্তি হবে। 

তিনি আজ সকালে গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ইএটিএল ইনোভেশন হাবের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, ভারতের রাষ্ট্রপতি, ভুটানের কিং এবারের বিজয় দিবসের প্রোগ্রামে আসার কথা রয়েছে। তবে ওই অনুষ্ঠানে আমরা শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের বেশি আহ্বান জানাবো। 

দেশের তথ্য প্রযুক্তিখাতের তরুণ উদ্যোক্তাদের সহায়তা, অত্যাধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ সৃষ্টির উদ্দেশ্যে গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক পার্কে যাত্রা শুরু করলো ইএটিএল ইনোভেশন হাব লিমিটেড। 

আজ সকালে প্রতিষ্ঠানটির ইনোভেশন সেন্টার ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী ড . এ কে আব্দুল মোমেন।

ইএটিএল ইনোভেশন হাবের চেয়ারমান প্রধানমন্ত্রীর সাবেক মূখ্যসচিব মো . আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খান, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি ড. বিকর্ণ কুমার ঘোষসহ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এর আগে বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিটির প্রশাসনিক ভবনে ইএটিএল ইনোভেশন হাবের পরিচিত সভা অনুষ্ঠিত হয়। 

ইএটিএল ইনোভেশন হাব বাণিজ্যিক উদ্যোগ নয়, এটি বরং একটি দীর্ঘমেয়াদী টেকসই আর্থ -সামাজিক উদ্যোগ। যা সঠিক প্রযুক্তিতে তরুণ প্রতিভাদের দক্ষতা বাড়ানো এবং একটি উন্নত ভবিষ্যতের জন্য দেশের উন্নয়নে অবদান রাখার জন্য সরকার , আর্থিক প্রতিষ্ঠান এবং সামগ্রিকভাবে অংশীজনদের কাছ থেকে যথাযথ সমর্থন পেলে এই উদ্যোগ সফল হবে বলে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে জানানো হয়। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com