বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

ট্রাক চাপায় টাঙ্গাইলে স্কুল ছাত্রী নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২১৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের গোপালদিঘী উচ্চ বিদ্যালয়ের  সামনে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। 

স্থানীয়রা জানায়,আজ দুপুরের দিকে উপজেলার বল্লা থেকে একটি ইট বোঝাই ট্রাক এলেঙ্গা রোডে আসার সময় গোপালদিঘী স্কুলের সামনে আসলে ভালিয়াটা  থেকে ছেড়ে  আসা  একটি অটোরিকশাকে ধাক্কা মারে। এসময় ওই অটোচালিত রিকশায় থাকা গোপালদিঘী স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী হাফিজা ঘটনাস্থলে মারা যান। অটোতে থাকা বাকী যাত্রীরা আহত হন।

পরে ট্রাকটিকে উপস্থিত জনতা আটকে রাখেন। এবং চালক  পালিয়ে চলে যায়। 

নিহত হাফিজার বাড়ি উপজেলার পাইকড়া ইউনিয়নের কালোহা গ্রামে।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন,ঘটনাটি শুনার পরে পুলিশ পাঠানো হয়েছে, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, ড্রাইভারকে আটক করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com