বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র

রাঙ্গামাটিতে তফসিলী ব্যাংকসমুহের উদ্যোগে মতবিনিময় সভা

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৪২৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের বাস্তবতার নিরিখে ব্যাংক ঋণের ক্ষেত্রে শর্ত শিথিলের উদ্যোগ নেয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো: নজরুল ইসলাম।

তিনি বলেন, পার্বত্য এলাকায় অনেক সম্ভাবনাময় জিনিস রয়েছে এগুলোকে কাজে লাগিয়ে সুসম উন্নয়ন যাতে করা যায় তার জন্য সহজ সুদে ঋণ প্রদানের ক্ষেত্রে কিছু শর্ত শিথিলের ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটিতে অবস্থিত তফসিলী ব্যাংকসমুহের উদ্যোগে পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙ্গামাটিতে কটেজ, মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ খাতে অর্থায়ন কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মার্কেন্টাইল ব্যাংক চট্টগ্রামের অঞ্চলিক প্রধান মো: জাকির হোসাইন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সোনালী ব্যাংক রাঙ্গামাটি প্রিন্সিপাল অফিসের উপ- ব্যবস্থাপনা পরিচালক মো: নুরুন নবী, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এর সভাপতি আব্দুল ওয়াদুদসহ বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসায়ী ও উদ্যোক্তারা করোনা কালীন ক্ষতি পুষিয়ে নিতে ব্যাংক ঋণের সুদ মওকুফ এবং সহজ শর্তে ঋণ পাওয়ার দাবি জানান। এ ছাড়াও পার্বত্য জেলা সমুহে ভুমির জঠিলতা মাথায় রেখে ব্যাংক ঋনে ব্যাংকগুলোর শর্ত শিথিল করতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা কামনা করেন।

সভায় রাঙ্গামাটির বিভিন্ন সেক্টরের উদ্যোগক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com