সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

সুবর্ণ জয়ন্তি ও পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পুর্তিতে বিজয় কনসার্ট

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি প্রতিনিধি: বিজয়ের সুবর্ণ জয়ন্তি ও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির দুইযুগ পুর্তি উপলক্ষে রাঙ্গামাটি মারী ষ্টেডিয়ামে বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি সেনা রিজিয়ন ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ যৌথভাবে এ বিজয় কনসার্টের আয়োজন করে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় শহরেরর চিং হ্লা মং মারী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: ইফতেকুর রহমান (পিএসসি),জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেনসহ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা আমন্ত্রিত অতিথি হিসাবে কনসার্ট উপভোগ করেন।

অনুষ্ঠানের শুরুতে বিজয়ের ৫০ বছর উপলক্ষ্যে ৫০টি ফানুস উড়িয়ে ও বর্ণিল আতশবাজি ফোটানোর মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

উদ্বোধনী ভাষনে চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন বলেন,‘মুজিব শতবর্ষ, বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষ্যে এ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসকে আরো সমৃদ্ধশালী করার পাশাপাশি এই অঞ্চলের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো মজবুত করবে’।

রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠির বিভিন্ন ভাষাভাষির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। রাঙ্গামাটি মারী ষ্টেডিয়ামে কয়েক হাজার দর্শক বিজয় কনসার্ট উপভোগ করে। রাঙ্গামাটির স্থানীয় শিল্পীদের পাশাপাশি ঢাকা থেকে আগত শিল্পীরা মনোমুগ্ধকর গান পরিবেশনের মাধ্যমে মাতিয়ে রাখে পুরো মারী স্টেডিয়াম।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com