সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী

গাজীপুরে শিশু ধর্ষণকারী গ্রেপ্তার

  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ২০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব-১ সদস্যরা। ধৃত আসামিকে ও ভিকটিমকে জিএমপি’র সদর থানা পুলিশে হস্তান্তর করে।

গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, গত ১৯ জানুয়ারি শিশু কন্যা ভিকটিম (১৫) তার বাড়ির পিছনে ফাকা জায়গায় তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলার সময় আসামি মো: মোকতার হাসেন খেলার মাঠে এসে ভিকটিমের খেলার সাথীদের তাড়িয়ে দিয়ে ভিকটিমকে ফুসলিয়ে ডেকে ২০০ মিটার দূরে জনৈক কাজলের পরিত্যক্ত ঘরের পিছনে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরবর্তীতে ভিকটিম (১৫) তার নিজ পরিবারকে ধর্ষণের ব্যাপারে অবগত করলে, ভিকটিমের মা ২১ জানুয়ারি র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পে অভিযোগ করেন।  অভিযোগের প্রেক্ষিতে ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি জি এম মাজহারুল ইসলামদের নেতৃত্বে র‌্যাব তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।আভিযানিক দল বিকেলে গাজীপুর সদর থানাধীন দেশী পাড়া এলাকার আনিছুর রহমানের ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে মোকতার হোসেনকে (৫০) গ্রেপ্তার করে। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার সুসং দূর্গাপুর গ্রামে। সে দেশীপাড়া এলাকায় থেকে চা বিক্রি করে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com