বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ডাকাতের সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- রিমন, নব খগেন্দ্রনাথ রায় (২২), আহাম্মেদ আলী (১৮), সজিব হোসেন রাজা, জাহাঙ্গীর (২৯), রনি(১৯), মো: হৃদয় (১৯), মেহেদী হাসান মিরাজ, মো: সাব্বির হোসেন (১৯) ও মো: খন্দকার (২১)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) নেত্রকোনার শশাংক কুমার সরকার রন্টু (৪১) তার বন্ধুসহ ব্যক্তিগত প্রাইভেটকারে নেত্রকোণা থেকে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রাত তিনটায় টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের হোপলোন গার্মেন্টেসের সামনে পাকা রাস্তার উপর পৌঁছলে সামনে থাকা দুইটি ট্রাকের কারণে প্রাইভেটকারের গতি কমাতে হয়।
এসময় রাস্তার দুই পাশ থেকে ১৩/১৪ জন ডাকাত দেশীয় অস্ত্রসস্ত্র সহ তাদের গাড়ির চারপাশ ঘিরে ফেলে। একপর্যায়ে ডাকাতদল তাদেরকে গাড়ি থেকে বের করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হত্যার ভয়ভীতি দেখিয়ে তাদের সাথে থাকা নগদ ৭৭,৬০০/- টাকা, বিভিন্ন ব্রান্ডের ছয়টি মোবাইল ফোন এবং একটি টি স্বর্ণের আংটি জোরপূর্বক নিয়ে দ্রুত পালিয়ে যায়। এই বিষয়ে টঙ্গী পূর্ব থানার মামলা হয় যার মামলা দায়ের করা হয়।
মামলার রহস্য উদঘাটন, লুন্ঠিত মালামাল উদ্ধার ও আসামীদের গ্রেফতার এর জন্য পুলিশ কমিশনারের নির্দেশে উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) বিভাগ এর তত্ত্বাবধানে এসি টঙ্গী জোনের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানার একটি টিম কাজ শুরু করে। সিসি ফুটেজ বিশ্লেষন এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুরের বিভিন্ন এলাকা হতে অভিযান পরিচালনা করে ঘটনার সহিত জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে।
ডাকাতদের নামে বিভিন্ন থানায় অস্ত্র, নারী নির্যাতন, ডাকাতির প্রস্তুতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। ডাকাতরা বিভিন্ন সময়ে ঢাকা-ময়মনসিংহ রোডে গাড়ি আটকিয়ে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।