বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

পর্ণোগ্রাফি ভিডিও সরবরাহ।। নওগাঁয় ১০ যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস, সাজ্জাদুল তুহিন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলা থেকে পর্ণোগ্রাফি ভিডিও সরবরাহকারী ১০ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ বুধবার(২৩ মার্চ) র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সাপাহার উপজেলার বাহাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নুর আলম, মদনসিং গ্রামের আব্দুল গনির ছেলে সাকিব হাসান, পিছল মধ্যপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ইমরান, মানিকুড়া গ্রামের আজিজুল হকের ছেলে কামাল হোসাইন ও রাশেদুল হকের ছেলে আরিফুল ইসলাম, জয়পুর গুচ্ছগ্রামের মোজাফফর রহমানের ছেলে শাহিন আলম, খুদ রামবাটি (মহিলিপুর) গ্রামের নুর ইসলামের ছেলে মতিউর রহমান, সৈয়দপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে রাশেদ মিলন, বৈদ্যপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে আব্দুল মাজেদ ও অপর আসামী হলেন পত্নীতলা উপজেলার সাড়াইডাঙ্গা গ্রামের লোকমান আলীর ছেলে কাওসার মাহমুদ শান্ত।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মাসুদ রানা বলেন, গোপন সংবাদে জেলার সাপাহার থানার সাপাহার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি টিম। অভিযানে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাজার এলাকা থেকে ১২ টি সিপিইউ, ১৬টি হার্ড ডিস্ক, ১২ টি মনিটর, চারটি মাউস, নয়টি বিভিন্ন ক্যাবল, আটটি কীবোর্ড সহ পর্ণোগ্রাফি ভিডিও সরবরাহকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। রাতেই আসামিদের বিরুদ্ধে সাপাহার থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, র‌্যাবের অভিযানে পর্ণোগ্রাফি ভিডিও সরবরাহকারী ১০ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানার র‌্যাবের পক্ষ থেকে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার ১০যুবককে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com