বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

বগুড়ায় আদালতে যাবার পথে ট্রাকের ধাক্কায় আইনজীবী নিহত।। হেলপার গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় আদালতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক মাহবুবর রহমান ফারুক (৬৫) নামে এক সিনিয়র আইনজীবী নিহত হয়েছেন। শনিবার সকালে বগুড়া-নওগাঁ সড়কে কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জেলা অ্যাডভোকেটস বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বাছেদ এ তথ্য দিয়েছেন।

কাহালু থানার ডিউটি অফিসার জানায়, ট্রাকের হেলপার আনিসুর রহমানকে (৩২) গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী শাহনেওয়াজ মাহবুব জেসমিন সড়ক পরিবহণ আইনে মামলা করেছেন।

পুলিশ ও স্বজনরা জানান, জেলা অ্যাডভোকেটস বার সমিতির সিনিয়র সদস্য ও সাবেক সহ-সভাপতি মাহবুবর রহমান ফারুক বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খিয়ালী মধ্যপাড়া গ্রামের মৃত আইজ প্রামানিকের ছেলে। শনিবার সকালে তিনি বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল বগুড়ার আদালতে যাচ্ছিলেন।

পথিমধ্যে বগুড়া-নওগাঁ সড়কে কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকায় স্প্রিডব্রেকার থাকায় তিনি গতি কমিয়ে দেন। এ সময় পিছনে থাকা বালুবাহী একটি ট্রাকের (সিলেট-ড-১১-২১৬৭) চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাফ ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।

বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বাছেদ জানান, সিনিয়র সদস্য ফারুকের মৃত্যুতে রোববার বেলা সাড়ে ১১টায় ফুলকোর্ট রেফারেন্স পালন করা হবে। সেখানে সকল সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। তার মৃত্যুতে আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, নিহতের স্ত্রী সড়ক পরিবহণ আইনে মামলা করেছেন। ঘাতক ট্রাকটি জব্দ ও পরে হেলপার দুপচাঁচিয়া উপজেলার ঘাটমাগুড়া গ্রামের জামিল উদ্দিনের ছেলে আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। পলাতক চালক একই উপজেলার গোদারপাড়া গ্রামের মীর কমলের ছেলে মীর সাব্বিরকে (২২) গ্রেফতারে অভিযান চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com