বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন বাবা, মেয়ে ও নাতি

  • আপডেট টাইম : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়ায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার (ইজিবাইক) ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন তিন জন (অটোচালক বাবা, মেয়ে ও নাতি)।

আজ সোমবার (১১ এপ্রিল) দুপুর দেড়টায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি হাতিয়ায় পৌঁছালে সংযোগ সড়ক থেকে উঠে যাত্রীবাহী একটি অটো রেলক্রসিং পার হওয়ার সময় ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোচালক বাবা ঘাটাইল উপজেলার ঘারট্ট গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে তায়্যেবুল হোসেন (৫০), মেয়ে ও কালিহাতী উপজেলার হাতিয়ার খায়রুল ইসলামের স্ত্রী তাহমিনা (২৩) ও তাহমিনার সাত মাস বয়সী শিশু ছেলে তাওহিদ।

স্থানীয়রা জানান, নিহত তায়্যেবুল হোসেন ঘাটাইলের ঘারট্ট থেকে তার মেয়ে তাহমিনা ও শিশু নাতি তাওহিদকে নিয়ে নিজ অটোরিকশাযোগে হাতিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছিলেন।

পথিমধ্যে হাতিয়া অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক তায়্যেবুল তাঁর নাতি তাওহিদ ঘটনাস্থলে নিহত হয়। আহত তাহমিনাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে আসার সময় হাতিয়ায় একটি অটোর সাথে ধাক্কা লাগে। এঘটনায় অটোচালক নানা ও নাতি ঘটনাস্থলেই মারা যায়। আহত তাহমিনাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. মুস্তাফিজুর রহমান জানান ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ঘারিন্দা রেলওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তার দুটি লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। সুরতহাল ও মামলা শেষে স্বজনদের ও উর্ধ্বতন কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া শেষে লাশগুলো হস্তান্তর করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com