বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

বাঘাইছড়িতে বজ্রপাতে কৃষক নিহত

  • আপডেট টাইম : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৪২ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের পাবলাখালী গ্রামে প্রতিবেশীর মরদেহ সৎকার করতে গিয়ে বজ্রপাতের আঘাতে যতিশ বিকাশ চাকমা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। সে মধ্যম পাবলাখালী গ্রামের মৃত বর্ষা বিকাশ চাকমার ছেলে।

খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিবেশী দেবি চাকমা অসুস্থতাজনিত কারণে সকালে মারা গেলে দুপুরে বাড়ির পাশে সশ্মানে গ্রামবাসী তাকে সৎকার করতে নিয়ে যায়। পরে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে যতিশ বিকাশ চাকমা দৌড়ে একটি গাছের গোড়ায় আশ্রয় নিলে সেখানে বজ্রপাতের শিকার হয়ে ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত যতিশ বিকাশ চাকমার পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com