বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় গোয়েন্দা সংস্থার দুই সদস্য নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টায় রাঙ্গামাটি শহরের পাবলিক হেল্থ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম, আবু দাউদ (২৮)ও ঈসা রুহুলুল্লাহ (২৫)বলে জানা গেছে।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে ঐ দুই আরোহী বনরূপা থেকে ভেদভেদী যাওয়ার পথে পাবলিক হেল্থ এলাকায় আসলে প্রথমে সিএনজির সাথে মোটরসাইকেলটি ধাক্কা লেকের রাস্তায় পড়ে যায়। পরে চট্টগ্রাম থেকে আসা পাহাড়ীকার চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি নিজেই ঘটনারস্থলে রয়েছেন এবং লাশ দুটি রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।