বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় গোয়েন্দা সংস্থার দুই সদস্য নিহত

  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় গোয়েন্দা সংস্থার দুই সদস্য নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টায় রাঙ্গামাটি শহরের পাবলিক হেল্থ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম, আবু দাউদ (২৮)ও ঈসা রুহুলুল্লাহ (২৫)বলে জানা গেছে।

প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে ঐ দুই আরোহী বনরূপা থেকে ভেদভেদী যাওয়ার পথে পাবলিক হেল্থ এলাকায় আসলে প্রথমে সিএনজির সাথে মোটরসাইকেলটি ধাক্কা লেকের রাস্তায় পড়ে যায়। পরে চট্টগ্রাম থেকে আসা পাহাড়ীকার চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি নিজেই ঘটনারস্থলে রয়েছেন এবং লাশ দুটি রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com